গৃহবন্দি করার অভিযোগ সোনম ওয়াংচুকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিজ বাড়িতে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভারতের লাদাখের আলোচিত পরিবেশকর্মী ও সমাজসংস্কারক সোনম ওয়াংচুক। সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-11-13T23:24:31+00:00
2026-11-13T23:24:31+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গৃহবন্দি করার অভিযোগ সোনম ওয়াংচুকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম 
সোনম ওয়াংচুক। ছবি : সংগৃহীত
নিজ বাড়িতে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভারতের লাদাখের আলোচিত পরিবেশকর্মী ও সমাজসংস্কারক সোনম ওয়াংচুক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তার বাসভবনের বাইরে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, লাদাখে তার বাড়ির চারপাশে ২০ থেকে ২৫ জন সশস্ত্র নিরাপত্তাকর্মী পাহারায় রয়েছেন। এর ফলে তার স্বাভাবিক চলাফেরা কার্যত বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে গ্রেফতার না করে এভাবে কাউকে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া থেকে বিরত রাখা আইনসংগত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রশাসনের এমন পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন এই পরিবেশকর্মী। তিনি জানান, এ বিষয়ে তিনি শিগগিরই হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং প্রয়োজনে ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। এদিকে ওয়াংচুকের অভিযোগের বিষয়ে লাদাখ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মুখ্য নির্বাচনি কর্মকর্তা এবং লেহ-এর জেলা প্রশাসকের জারি করা নির্দেশনা মেনেই তার বাড়ির সামনে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।


প্রসঙ্গত, লাদাখের স্থানীয় বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ‘লেহ অ্যাপেক্স বডি’ (এলএবি) এবং ‘কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’র (কেডিএ) ব্যানারে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন সোনম ওয়াংচুক। এর অংশ হিসেবে গত বুধবার লেহ এলাকায় আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ তাকে সরিয়ে দেয়। ওয়াংচুকের দাবি, ওই ঘটনার পর থেকেই তার বাড়ির বাইরে পাহারা বসানো হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে বাড়ির ভেতরেই অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   গৃহবন্দি  অভিযোগ  সোনম ওয়াংচুক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: