বাংলাদেশিসহ নয় মৃত্যুর ঘটনায় তিন জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয় জনের মৃত্যুর ঘটনায় তিন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশ।বৃহস্পতিবার

2026-11-14T05:55:11+00:00
2026-11-14T05:55:11+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড
বাংলাদেশিসহ নয় মৃত্যুর ঘটনায় তিন জনের বিরুদ্ধে চার্জশিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ এএম 
কলকাতার নিউ মার্কেট এলাকার ১৯এইচ, মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ছবি : সংগৃহীত
ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয় জনের মৃত্যুর ঘটনায় তিন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল ব্যাঙ্কশাল আদালতে এ চার্জশিট জমা দেয়। হোটেল মালিক বীরেশ্বর মিত্র, ইজারাদার আবু জাফর ও তার স্ত্রী সাবা জাফরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

গত ১৯ আগস্ট গভীর রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার ১৯এইচ, মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ মোট নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল।

ঘটনার তদন্তে নেমে প্রায় ৩৫০ পৃষ্ঠার চার্জশিট তৈরি করেছে পুলিশ। এতে ৯০ জন সাক্ষীর জবানবন্দি এবং ফরেনসিক প্রতিবেদন যুক্ত করা হয়েছে। তিন অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, অনিচ্ছাকৃত হত্যাচেষ্টা, মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া এবং ষড়যন্ত্রসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, চার্জশিটে হোটেলটির অবকাঠামোগত বেশ কিছু গুরুতর ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আবাসিক ভবনের কক্ষগুলো ভেঙে ছোট ছোট কক্ষে রূপান্তর করে হোটেল পরিচালনা করা হচ্ছিল। নিয়ম না মেনে প্রতিটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছিল। এতে বৈদ্যুতিক ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।


তদন্তকারীদের ধারণা, বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত হোটেলের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই আবাসিক ভবনটিকে হোটেলে রূপান্তর করার অভিযোগও উঠেছে।

তদন্তে হোটেল পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও বিধিনিষেধ না মানার বিষয়গুলো উঠে এসেছে। এসব অবহেলা অগ্নিকাণ্ডের ভয়াবহতা বাড়িয়ে থাকতে পারে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: