যুদ্ধবিধ্বস্ত আফ্রিকা থেকে এক বছরেই দুবাইয়ে পাচার হয়েছে ৫৯১ টন স্বর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে পাচার হওয়া স্বর্ণের বড় গন্তব্য হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৪ সালে অন্তত ৫৯১ টন

2026-11-14T16:50:43+00:00
2026-11-14T16:50:43+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিধ্বস্ত আফ্রিকা থেকে এক বছরেই দুবাইয়ে পাচার হয়েছে ৫৯১ টন স্বর্ণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম 
পাচার হওয়া স্বর্ণের বড় গন্তব্য হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ছবি : সংগৃহীত
আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে পাচার হওয়া স্বর্ণের বড় গন্তব্য হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৪ সালে অন্তত ৫৯১ টন অবৈধ স্বর্ণ আমদানি করেছে দেশটি। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা সুইসএইডের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ বাণিজ্যকেন্দ্র এখন ইউএই। দেশটির দুবাই শহর এই বাণিজ্যের প্রধান কেন্দ্র। ২০২৪ সালে রাশিয়া, ইয়েমেন ও সুদান থেকে সরাসরি এবং তৃতীয় দেশের মাধ্যমে অন্তত ১৭৪ দশমিক ৫ টন স্বর্ণ আমদানি করেছে ইউএই। এসব স্বর্ণকে সংঘাতসংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করেছে সুইসএইড।

প্রতিবেদনে বলা হয়, সুদানের গৃহযুদ্ধের সঙ্গে স্বর্ণ বাণিজ্যের গভীর সম্পর্ক রয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতের কারণে স্বর্ণখনি ও বাণিজ্য নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরএসএফের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সংগৃহীত স্বর্ণ বিভিন্ন পথে পাচার হয়ে দুবাইয়ের বাজারে পৌঁছাচ্ছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা থেকেও স্বর্ণ পাচারের তথ্য পাওয়া গেছে।


সুদান ছাড়াও নাইজার, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, জিম্বাবুয়ে, লিবিয়া, টোগো ও ক্যামেরুন থেকে ঘোষিত স্বর্ণ আমদানির ৯৫ শতাংশের বেশি গেছে ইউএইতে।

সুইসএইডের হিসাবে, ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত আফ্রিকা থেকে ২ হাজার ৫০০ টনের বেশি পাচার হওয়া স্বর্ণ ইউএইতে গেছে। এর বাজারমূল্য ১১৫ বিলিয়ন ডলারের বেশি। শুধু ২০২৪ সালেই আফ্রিকা থেকে ৪১৩ টন পাচার হওয়া স্বর্ণ আনুষ্ঠানিকভাবে আমদানি করেছে দেশটি।

২০২১ থেকে ২০২৫ সালের তথ্য বিশ্লেষণ ও ১৫০ জনের বেশি ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০২৩ সালে স্বর্ণ পরিশোধনাগারগুলোর জন্য নতুন নিয়ম চালু হলেও পাচার বন্ধ হয়নি বলে জানিয়েছে সুইসএইড।

সূত্র : দ্য মিডল ইস্ট আই


সময়ের আলো/এমকে
  বিষয়:   যুদ্ধবিধ্বস্ত  আফ্রিকা  দুবাই  পাচার  স্বর্ণ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: