হরমুজ প্রণালিতে সুপারট্যাঙ্কারসহ ৪ তেলবাহী জাহাজে আগুন : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে অন্তত চারটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি

2026-11-14T13:30:15+00:00
2026-11-14T13:30:15+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে সুপারট্যাঙ্কারসহ ৪ তেলবাহী জাহাজে আগুন : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:৩০ পিএম 
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে অন্তত চারটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় এসব জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইরানের সামরিক বাহিনী জাহাজগুলোর নাম বা কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে কিছু জানায়নি। তবে আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ হরমুজে আঘাতের শিকার জাহাজগুলোর একটি সুপারট্যাঙ্কার।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিজেদের অনুমতি নিতে বলে আসছে তেহরান।


এ সপ্তাহের শুরুতে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ বলেন, যুদ্ধ শুরুর আগের অবস্থায় আর কখনো ফিরবে না হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলেই কেবল এ জলপথ আবার খুলে দেওয়া হবে। তাঁর দাবিগুলোর সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) বেশির ভাগ বিষয়ের মিল রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হরমুজ প্রণালি  সুপারট্যাঙ্কার  তেলবাহী জাহাজ  আগুন  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: