ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে নিহত ২৫ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক

2026-11-15T14:53:23+00:00
2026-11-15T14:55:01+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে নিহত ২৫ নাবিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ২:৫৫ পিএম
হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাও বেড়েছে। জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য জানিয়ে অঞ্চলটিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এসব তথ্য তুলে ধরেন। ১১ নভেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে তিনি জানান, অক্টোবর মাসে ওই অঞ্চলে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে।


জাতিসংঘের আন্তর্জাতিক নৌ-চলাচল সংস্থার (আইএমও) পরিসংখ্যান অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালী ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজকে ঘিরে ১৩৬টি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে অক্টোবরেই ঘটেছে ৩৫টি এবং নভেম্বরের প্রথম ১১ দিনে ১০টি ঘটনা।

খালেদ খিয়ারি বলেন, ‘প্রতিদিনই নতুন নতুন নৌ-দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিকে কোনোভাবেই ‘নতুন স্বাভাবিক’ হিসেবে মেনে নেওয়া যায় না।’ বেসামরিক ও বাণিজ্যিক জাহাজে হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি দ্রুত স্বাভাবিক নৌ-চলাচল ফিরিয়ে আনার আহ্বান জানান।


জাতিসংঘের এই সতর্কবার্তার মধ্যেই শনিবার ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, হরমুজ প্রণালীর অননুমোদিত এলাকায় প্রবেশের সময় সামুদ্রিক মাইনের আঘাতে ৩টি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই জলপথ দিয়ে চলাচলের জন্য তেহরানের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক বলে আগেই সতর্ক করেছিল ইরান।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় নিষিদ্ধ এলাকা দিয়ে আইন অমান্য করে কোনো ট্যাংকার চলাচল করলে নৌ-মাইনের আঘাতে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর প্রধান নৌপথগুলো থেকে মাইন অপসারণ করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য জলপথটি উন্মুক্ত রয়েছে। তবে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমেছে।

খালেদ খিয়ারি মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক পরিবহন পরিস্থিতিকে ব্যয়বহুল, অনিশ্চিত ও অনিরাপদ বলে উল্লেখ করেছেন। তার মতে, এ অচলাবস্থার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়ছে। জ্বালানি, পরিবহন ও বিমা খরচ বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। পাশাপাশি সার সরবরাহ ব্যাহত হওয়ায় বৈশ্বিক খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

তথ্যসূত্র : আল জাজিরা

সময়ের আলো/মহু
  বিষয়:   ইরান  যুদ্ধ  হরমুজ প্রণালী  নিহত  নাবিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: