সৌদি আরবজুড়ে ধরপাকড় গ্রেফতার প্রায় ১২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে সৌদি আরব। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটির বিভিন্ন প্রান্ত

2026-11-16T05:43:06+00:00
2026-11-16T05:43:06+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি আরবজুড়ে ধরপাকড় গ্রেফতার প্রায় ১২ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে সৌদি আরব। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবজুড়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ১৬৩ জনই আবাসন আইন লঙ্ঘন করেছিলেন। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার দায়ে ৩ হাজার ২২৫ এবং শ্রম আইন অমান্য করার অভিযোগে ২ হাজার ৫৬৪ জনকে আটক করা হয়েছে।


অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৫৩ জনকে হাতেনাতে ধরে ফেলে সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনী। অন্যদিকে অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ২৯ জনকে গ্রেফতার করা হয়। কেবল আইন লঙ্ঘনকারীরাই নন, তাদের আশ্রয় দেওয়া, পরিবহন করা কিংবা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে আরও ১৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

আটক ও ফেরত পাঠানোর পাশাপাশি আরও বিপুলসংখ্যক অভিবাসীকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য ইতিমধ্যে ২২ হাজার ৪৫১ জন আইন লঙ্ঘনকারীকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ভ্রমণের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও ৯ হাজার ৮০০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ৩৮ হাজার ৩৮৩ পুরুষ ও ২ হাজার ৩৭৯ জন নারীসহ মোট ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এই ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি সাধারণ মানুষ ও নিয়োগকর্তাদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা করা, দেশের ভেতরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন করা, থাকার জায়গা দেওয়া কিংবা যেকোনো ধরনের সেবা প্রদান করা গুরুতর অপরাধ। কেউ এমন কাজে জড়িত থাকলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। সেই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়া ঘরবাড়ি বা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   সৌদি আরব  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: