হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন আটকের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় আটকের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি,

2026-11-16T16:46:22+00:00
2026-11-16T16:46:22+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন আটকের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম 
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় আটকের দাবি করেছে ইরান। ছবি : আনাদোলু এজেন্সি
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় আটকের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি, ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার মাধ্যমে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে নিরাপদে অবতরণ করিয়েছে তাদের নৌবাহিনী। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কেশম দ্বীপের দক্ষিণে ড্রোনটি শনাক্ত করার পর আইআরজিসির নৌবাহিনী সেটির নিয়ন্ত্রণ নেয়। পরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ড্রোনটিকে ভূমিতে অবতরণ করানো হয় বলে দাবি করা হয়েছে। 

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইলেকট্রনিক যুদ্ধ ও মানববিহীন আকাশযান (ইউএভি) কমান্ডের মাধ্যমে এ ধরনের ড্রোন অক্ষত অবস্থায় আটকের ঘটনা এটি চতুর্থ।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালির আশপাশে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পর্যন্ত মোট আটটি ড্রোন অক্ষত অবস্থায় আটক করেছে।

ইরানের দাবি অনুযায়ী, ড্রোনটি ওই অঞ্চলে প্রতিরক্ষাব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ এবং শনাক্ত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল। এ সময় কেশম দ্বীপের দক্ষিণে আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা সফল ইলেকট্রনিক হামলা চালিয়ে ড্রোনটির দিকনির্দেশনা ব্যবস্থার নিয়ন্ত্রণ নেন।

এরপর ড্রোনটিকে নিরাপদে মাটিতে নামিয়ে আনা হয় বলে দাবি করেছে ইরান। 

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ড্রোন আটকের দাবির স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র : আল-জাজিরা 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   হরমুজ প্রণালি  যুক্তরাষ্ট্র  সামরিক ড্রোন  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: