মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। সংবাদমাধ্যম

2026-11-16T08:33:29+00:00
2026-11-16T08:33:29+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ এএম 
যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। ছবি : সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। সংবাদমাধ্যম এপি এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে এক্সিওস ও চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, এ রণতরী আসার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এখন কয়েকশ যুদ্ধবিমান এবং ২০ হাজার নাবিক এবং মেরিন সেনা এ অঞ্চলে অবস্থান করছেন। যা অত্যন্ত অস্বাভাবিক। 

এরআগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একইসঙ্গে মার্কিনিদের তিনটি রণতরী অবস্থান করছিল। যা ২০০৩ সালের পর প্রথম ছিল।

ইউএসএস রুজভেল্টের আগে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াংশিটন এখানে ছিল। এরসঙ্গে তিনটি টাস্কফোর্সও এখানে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে যখন পূর্ণমাত্রার যুদ্ধ চলছিল তখন ইউএসএস আব্রাহাম লিংকন এতে নেতৃত্ব দেয়। যুদ্ধ থামার পর এ জাহাজের নাবিকদের নিস্তার দিতে অন্য রণতরী ও যুদ্ধজাহাজ এখানে নিয়ে আসা হয়।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা চালায়। এরপর ইরানও পাল্টা হামলা চালায় তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে। টানা ৪০দিন যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে গত জুনে যুদ্ধবিরতি হয়। তবে এটি আর সফলতার মুখ দেখেনি। যদিও এখন তাদের মধ্যে হামলা ও পাল্টা হামলা বন্ধ আছে।

তবে এই অবস্থা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে। এরমধ্যেই ইউএসএস রুজভল্ট মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করল। এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা হলে ইউএসএস রুজভেল্ট এতে অংশ নেবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মধ্যপ্রাচ্য  যুক্তরাষ্ট্র  বিমানবাহী রণতরী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: