চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. রিফাতের (১৮) মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।
রোববার (২৪ মে) সকাল ৯টার দিকে সৈকত সংলগ্ন একটি কেওড়া বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিফাত সিরাজগঞ্জ জেলার রাজবাড়ি এলাকার মো. নুরউল্লাহর ছেলে এবং স্থানীয় গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে পাঁচ বন্ধু বেড়াতে সীতাকুণ্ডে আসে। শনিবার তারা গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। এ সময় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিফাত নিখোঁজ হন।
পরদিন সকালে কেওড়া বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সময়ের আলো/জোই