নলছিটিতে ট্রলি উল্টে মালিক নিহত

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে তিন চাকা বিশিষ্ট ট্রলি উল্টে হানিফ মাঝি (৩৮) একজন নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। রোবার (২৪ মে)

2026-05-24T15:52:55+00:00
2026-05-24T15:52:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নলছিটিতে ট্রলি উল্টে মালিক নিহত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৫২ পিএম 
হানিফ মাঝি। ছবি : সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে তিন চাকা বিশিষ্ট ট্রলি উল্টে হানিফ মাঝি (৩৮) একজন নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। রোবার (২৪ মে) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হানিফ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। এ ঘটনায় চালক মো. ইমন গুরুতর আহত হয়েছেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। তাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে পাঠিয়েছে।


নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, হানিফ মাঝি ওই ট্রলির মালিক। অতিরিক্ত গতির কারণে ট্রলিটি উল্টে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই 



  বিষয়:   নলছিটি  ট্রলি উল্টে  মালিক নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: