পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ।রবিবার (২৪ মে) ভোরে

2026-05-24T16:54:34+00:00
2026-05-24T16:54:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:৫৪ পিএম 
মাছটি পেয়ে খুশি জেলে খলিল হালদার। ছবি : সময়ের আলো
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ।

রবিবার (২৪ মে) ভোরে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাটের কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

জানা গেছে, খলিল হালদার তার সঙ্গীদের নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে ভোর রাতে পদ্মায় মাছ ধরতে যান। কলাবাগান এলাকায় জাল ফেলেন তারা। পরে ভোরে জাল তুলতেই দেখেন একটি দানব আকৃতির বাঘাইড় মাছ তাদের জালে আটকে আছে। তারা মাছটি উঠিয়ে দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসেন বিক্রির জন্য। উন্মুক্ত নিলাম উঠলে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬০ হাজার ৮৬০ টাকা দিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন। শাহজাহান শেখ বিক্রির জন্য অনলাইনে যোগাযোগ করে কাতার প্রবাসীর কাছে মাছটি ৬৬ হাজার ২৩০ টাকায় বিক্রি করেন।


শাহজাহান শেখ বলেন, ‘পদ্মায় এত বড় বাঘাইড় মাছ খুব একটা পাওয়া যায় না। মাছটি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি সিলেটে পাঠানো হচ্ছে।’

খলিল হালদার বলেন, ‘মাছটি পেয়ে আমি অনেক আনন্দিত। এটি বিক্রি করার কারণে এবারের ঈদটা ভালোভাবেই কাটাতে পারব।’

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় মাছ ধরা নিষিদ্ধ হলেও মৎস্য আইনে এই মাছ ধরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। ’
/মহু

  বিষয়:   বাঘাইড়  মাছ  পদ্মা  নদী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: