দেশের ইতিহাসে প্রথম : ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় ফাঁসির আদেশ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার

2026-05-24T16:59:25+00:00
2026-05-24T19:59:45+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
দেশের ইতিহাসে প্রথম : ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় ফাঁসির আদেশ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৭:৫৯ পিএম
মেহেরপুর জেলা জজ আদালতে হাজির করা হয় শাকিল হোসেন। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা দেশের মধ্যে এটাই প্রথম। 

মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে কন্যাশিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশু। এ সময় মাঠে ঘাস কাটছিলেন চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে শাকিল। তার হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় শিশু। ওইদিনই শিশুটাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে শিশুটির বাবা।


রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিল। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে রায় প্রদান ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান। মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এই প্রথম ২৯ কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা বিচার প্রার্থীদের জন্য ইতিবাচক বলে জানান তিনি।

সময়ের আলো/জোই



  বিষয়:   দেশের ইতিহাস  গাংনী  ধর্ষণ মামলা  ফাঁসির রায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: