নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম মায়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম

2026-05-24T17:47:54+00:00
2026-05-24T17:49:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৫:৪৯ পিএম
নাইক্ষ্যংছড়ি সীমান্ত। ছবি : সময়ের আলো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম মায়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। 

রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেমং তংচঙ্গ্যার ছেলে অক্যমং তংচংগ্যা (৪০), মৃত উইমং চাকমা ছেলে চিক্ষ্যং চাকমা (৩৪) এবং সুনি অং চাকমা ছেলে চোপোচিং চাকমা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এ সময় সীমান্ত এলাকায় মায়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই অক্যমং তংচঙ্গ্যা নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে পরপর আরও দুটি বিস্ফোরণে সঙ্গে থাকা অন্য দুজনও প্রাণ হারান।


ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, মাইন বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ও বিজিবি বিষয়টি দেখছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। পরবর্তী ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানা যাবে। 

সময়ের আলো/জোই 


  বিষয়:   নাইক্ষ্যংছড়ি সীমান্ত  স্থলমাইন বিস্ফোরণ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: