টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিতি অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। তারা তিনজন বন্ধু ও মোটরসাইকেল আরোহী ছিল।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাকবিরে মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লিমনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান সাইমন।
ওসি আলমগীর কবির সময়ের আলোকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/জোই