পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুন

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও

2026-05-24T18:19:17+00:00
2026-05-24T18:19:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:১৯ পিএম 
মঠবাড়িয়া থানা। ছবি : সময়ের আলো
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। 

রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ দুই হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফকে (৩৫) নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।


অন্যদিকে একই দিনে উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (২৬) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ড দুটির ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবার থানায় মামলা করতে আসেনি।

তিনি আরও জানান, দুইটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে কাজ করছে। তদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পিরোজপুর  মঠবাড়িয়া  জোড়া খুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: