নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হামলায় আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে রাখা

2026-05-24T19:06:47+00:00
2026-05-24T19:06:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:০৬ পিএম 
আমিনুল ইসলাম বাবুর মরদেহ উদ্ধারকৃত পুকুর। ছবি : সময়ের আলো
ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হামলায় আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের কুড়ালিয়া গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আলম জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই


  বিষয়:   নলছিটি  যুবকক  কুপিয়ে হত্যা  পুকুর  মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: