বজ্রপাতে মারা গেল হাট থেকে ফেরত আনা কোরবানির গরু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে এবারের কোরবানির বাজারে বিক্রির জন্য রাখা একটি গরু। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী

2026-05-24T19:31:39+00:00
2026-05-24T20:43:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বজ্রপাতে মারা গেল হাট থেকে ফেরত আনা কোরবানির গরু
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৮:৪৩ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে এবারের কোরবানির বাজারে বিক্রির জন্য রাখা একটি গরু। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

গরুটি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরি বাড়ির দিদারুল আলমের।

জানা গেছে, বাড়ির অদূরে মাঠে বাধা ছিল ৩ মণ ওজনের ষাঁড়টি। রবিবার দুপুরে হঠাৎ বজ্রপাতে গরুটি মারা যায়। গত শুক্রবার বিক্রির জন্য আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। ক্রেতারা ১ লাখ ১০ হাজার টাকা বলেছিল। তাতে তিনি বিক্রি করেনি।


দিদারুল বলেন, অনেক কষ্টে কোরবানিতে বিক্রির জন্য গরুটি মোটাতাজা করেছি। আজ সকালে বাড়ির পাশে মাঠে বেধে আসি। দুপুরের পর খবর পাই বজ্রপাতে গরুটি মারা গেছে। গরুর কাছে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। 

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, মায়ানীতে বজ্রপাতে গরু মারা যাওয়ার খবর শুনিনি। খোঁজ খবর নিয়ে দেখছি।

সময়ের আলো/জোই


  বিষয়:   বজ্রপাত  মারা গেল  কোরবানি  বিক্রি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: