প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে বিশেষ ছাড়, যেদিন থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে সিনিয়র সিটিজেন (প্রবীণ) (৬৫ বছর বা তদূর্ধ্ব) ও প্রতিবন্ধী যাত্রীরা মেট্রোরেলের টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন বলে জানা

2026-05-24T19:48:54+00:00
2026-05-24T19:48:54+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে বিশেষ ছাড়, যেদিন থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:৪৮ পিএম 
মেট্রোরেল। ছবি : সংগৃহীত
দেশে সিনিয়র সিটিজেন (প্রবীণ) (৬৫ বছর বা তদূর্ধ্ব) ও প্রতিবন্ধী যাত্রীরা মেট্রোরেলের টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন বলে জানা গেছে।

রোববার (২৪ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোরেলে সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।


এ ছাড়া প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় সুবিধা পাবেন।

আহসান উল্লাহ শরিফী জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

/কেএইচও
  বিষয়:   প্রবীণ  প্রতিবন্ধী  মেট্রোরেল  কার্যকর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: