কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের জন্য সুসংবাদ আসছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, আজ দিনের শেষের দিকে ইরানের সঙ্গে শান্তি চুক্তির

2026-05-24T20:26:20+00:00
2026-05-24T20:26:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের জন্য সুসংবাদ আসছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:২৬ পিএম 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। ছবি : এনডিটিভি
চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, আজ দিনের শেষের দিকে ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে ‌‘সুসংবাদ’ আসার সম্ভাবনা রয়েছে।  

রোববার (২৪ মে) দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ববাসীর জন্য এই সুসংবাদ আসছে বলে ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, আমি মনে করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ব কিছু সুখবর পেতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের সামরিক বাহিনীর অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালীর বিষয়ে রুবিও বলেন, প্রস্তাবিত শান্তি চুক্তিতে হরমুজ প্রণালী সংশ্লিষ্ট বিভিন্ন উদ্বেগের সমাধান করা হবে। 

তিনি বলেন, এই চুক্তি এমন এক প্রক্রিয়ার শুরু করবে, যা শেষ পর্যন্ত আমাদের সেখানেই নিয়ে যাবে যেখানে প্রেসিডেন্ট আমাদের দেখতে চান। আর তা হলো এমন এক পৃথিবী যাকে আর কখনো ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভয় কিংবা দুশ্চিন্তা করতে হবে না।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করাই চুক্তির মূল লক্ষ্য। 

তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না। হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ এবং তারা আন্তর্জাতিক এই জলপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলো ধ্বংস করার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের যেকোনও ধারণায় অবৈধ।  

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রায় ৫৩ মিনিট স্থায়ী এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রুবিও এসব মন্তব্য করেন।


এর আগে, রোববার সকালের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল এবং ওই অঞ্চলের অন্যান্য মিত্রদের সঙ্গে ফোনালাপের পর ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি মোটামুটি চূড়ান্ত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আনুষ্ঠানিক ঘোষণার আগে চুক্তির চূড়ান্ত বিবরণ নিয়ে আলোচনা চলছে। 

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক ভাবে কথা বলেছেন বলেও জানিয়েছেন। 

ট্রাম্প বলেন, প্রস্তাবিত সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। তবে ইরান ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, হরমুজ প্রণালির ওপর তেহরান নিজের নিয়ন্ত্রণ বজায় রাখবে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান কেবল পারাপারকারী জাহাজের সংখ্যা যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে এর অর্থ কোনোভাবেই মুক্ত চলাচলে ফিরে যাওয়া নয়; যা যুদ্ধের আগে জারি ছিল।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ট্রাম্পের ওই পোস্টকে অপপ্রচার বলে আখ্যায়িত করেছে। আইআরজিসি বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। 



/ইউএমএইচ



  বিষয়:   মার্কো রুবিও  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: