চট্টগ্রামে ইউএসটিসি থেকে তরুণীর বিকৃত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের খুলশী এলাকায় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে রিতা আক্তার (২০) নামে এক তরুণীর বিকৃত মরদেহ উদ্ধার

2026-05-24T21:06:13+00:00
2026-05-24T21:08:14+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ইউএসটিসি থেকে তরুণীর বিকৃত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:০৬ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৯:০৮ পিএম
খুলশী থানা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের খুলশী এলাকায় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে রিতা আক্তার (২০) নামে এক তরুণীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হচ্ছে।

শনিবার (২৩ মে) দিবাগত রাত ১০টার দিকে ইউএসটিসি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। 

উদ্ধারের সময় নিহতের মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত এবং মাথা থেকে খুলি আলাদা অবস্থায় ছিল। চেহারা চেনার উপায় না থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি রিতার বলে শনাক্ত করেন।

নিহত রিতা আক্তার নগরীর পাহাড়তলী থানার সিডিএ মার্কেটের কাছে নোয়াপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করতেন।


প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল ইউএসটিসি ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে রোববার (২৪ মে) নিহতের পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে খুনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

রিতার সহকর্মীরা জানান, শনিবার সন্ধ্যা ৭টায় ছুটির পর গার্মেন্টসের সামনে থেকে আবদুর রহমান নামে এক যুবক ‘একটু কথা আছে’ বলে রিতাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। এরপর তাকে ইউএসটিসি ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়া হয়।

তার পরিবার জানায়, আবদুর রহমান দীর্ঘদিন ধরে রিতাকে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার রাতে রিতা বাড়ি না ফেরায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। রিতাকে আবদুর রহমানই তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। আমরা তার ফাঁসি দাবি করছি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গত রাতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, রোববার পরিবারের পক্ষ থেকে হত্যার লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্ত যুবককে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রাম  ইউএসটিসি  তরুণী  বিকৃত মরদেহ  পরিবারের দাবি  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: