প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:৫৮ পিএম
দুই হাজার পিস বুপ্রেনরফিন অ্যাম্পুলসহ গ্রেফতার। ছবি : সময়ের আলো দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর শহরে পুলিশি অভিযানে দুই হাজার পিস বুপ্রেনরফিন অ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী সুরুজ খান (৪৫) ও তার সহযোগী রবিউল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হাকিমপুর থানা-পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে হিলি পৌর শহরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই হাজার পিস অ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী সুরুজ ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
সুরুজ খান হিলি পৌর শহরের ধরন্দা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদকের মামলা রয়েছে। রবিউল ইসলাম পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার বাসিন্দা। সে সুরুজের সহযোগী হিসেবে কাজ করত।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি দায়ের করা হয়েছে। দুপুরের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো করা হয়েছে।
সময়ের আলো/জোই