শেনঝৌ-২৩ মিশনে চীনের নভোচারীদের মহাকাশ স্টেশনের পথে যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীন আবারও মহাকাশে বড় পদক্ষেপ নিয়েছে। দেশটি তিনজন নভোচারী নিয়ে একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে, যা তাদের চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনার

2026-05-24T22:53:25+00:00
2026-05-24T22:53:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শেনঝৌ-২৩ মিশনে চীনের নভোচারীদের মহাকাশ স্টেশনের পথে যাত্রা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:৫৩ পিএম 
চীনের শেনঝৌ-২৩ মিশন সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ছবি : আল-জাজিরা
চীন আবারও মহাকাশে বড় পদক্ষেপ নিয়েছে। দেশটি তিনজন নভোচারী নিয়ে একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে, যা তাদের চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনার অংশ।

রোববার (২৪ মে) চীনের শেনঝৌ-২৩ মিশন সফলভাবে উৎক্ষেপণ করা হয়। রকেটটি চীনের গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয়। 

এই মিশনের নভোচারীরা হলেন ঝু ইয়াংঝু, ঝাং ঝিউয়ান এবং হংকংয়ের প্রথম নভোচারী লাই কা-ইং। তারা তিয়ানগং মহাকাশ স্টেশনে যাচ্ছেন এবং সেখানে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করবেন।  

এই মিশনের সবচেয়ে বড় বিষয় হলো, এবার একজন নভোচারী প্রায় এক বছর মহাকাশে থাকবেন। এটি ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলগ্রহে দীর্ঘ সময়ের মিশনের জন্য প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। 


বিশেষজ্ঞরা বলছেন, এতদিন মহাকাশে থাকলে শরীরে কিছু সমস্যা হতে পারে, যেমন হাড় দুর্বল হয়ে যাওয়া বা পেশি কমে যাওয়া। তাই এই মিশনের মাধ্যমে এসব বিষয় আরও ভালোভাবে বোঝা যাবে।

চীন জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য পূরণে এই ধরনের মিশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



/ইউএমএইচ
  বিষয়:   চীন  শেনঝৌ-২৩  মহাকাশ স্টেশন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: