মেশিনে পশু জবাই করলে কি কুরবানি হবে

ইয়াসিন আরাফাত

ইসলাম

বিশ্বের বিভিন্ন দেশে মেশিনের সাহায্যে পশু জবাই করা জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশেও কিছু কিছু খামারে এসব মেশিন আমদানি হচ্ছে।

2026-05-25T05:44:46+00:00
2026-05-25T05:44:46+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
মেশিনে পশু জবাই করলে কি কুরবানি হবে
ইয়াসিন আরাফাত
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে মেশিনের সাহায্যে পশু জবাই করা জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশেও কিছু কিছু খামারে এসব মেশিন আমদানি হচ্ছে। প্রশ্ন দেখা দিয়েছে, ছুরির মাধ্যমে জবাই না করে এভাবে খামারে মেশিনের সাহায্যে পশু জবাই করলে কি কুরবানি হবে? কুরবানির পশুর চারটি রগ কাটা জরুরি- ১. শ্বাসনালি। ২. খাদ্যনালি। ৩. গলার ডান দিকের মোটা রগ এবং ৪. বাঁ দিকের মোটা রগ। 

এই রগগুলো কাটা না হলে জবাই বা কুরবানি কোনোটাই হবে না। কমপক্ষে তিনটি রগ কাটতেই হবে। তা ছাড়া জবাইয়ের সময় পশুর কোনো ধরনের কালক্ষেপণ বা কষ্ট দেওয়া যাবে না। এই বিষয়গুলো খেয়াল রেখে ছুরি দিয়ে জবাই করা হোক বা মেশিন দিয়ে- কুরবানি হয়ে যাবে। 

Advertisement
তবে মেশিনে জবাইয়ের ক্ষেত্রে বিশেষভাবে তিনটি বিষয় অবশ্যই লক্ষ রাখতে হবে- ১. সুইচ টিপ দেওয়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে। ২. সুইচ টিপদাতা মুসলমান হতে হবে এবং ৩. উল্লেখিত চারটি রগ কাটতে হবে। এভাবে মেশিনের সাহায্যে জবাই করলে কুরবানি হয়ে যাবে।

তবে যদি বৈদ্যুতিক শক অথবা ভারী কোনো জিনিস দিয়ে পশুর মাথা বা শরীরে আঘাতের মাধ্যমে অথবা গুলি করে অথবা ইনজেকশনের সাহায্যে মেরে ফেলা হয় অথবা জীবন্ত পশুকে সরাসরি মেশিনের ভেতর ঢুকিয়ে হত্যা করা হয়- তা হলে জবাই শুদ্ধ হবে না, কুরবানিও হবে না।

সূত্র : (ফাতাওয়া শামি : ৩/৩২৬; নিজামুল ফাতাওয়া : ১/২৮০)

/এসএকে

  বিষয়:   মেশিন  পশু  জবাইয়  বিধান  ইসলাম  কুরবানি 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: