ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টাঙ্গাইলের কালিহাতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

2026-05-25T07:39:03+00:00
2026-05-25T10:40:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:৩৯ এএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ১০:৪০ এএম
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের কালিহাতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে কালিহাতি উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।
আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএডি/


  বিষয়:   ঢাকা  টাঙ্গাইল  মহাসড়ক  রডবোঝাই  ট্রাক  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: