টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয়

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁ জেলার মান্দা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

2026-05-25T10:39:47+00:00
2026-05-25T10:40:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৩৯ এএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ১০:৪০ এএম
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁ জেলার মান্দা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বাকি দুইজনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। একসঙ্গে এত শ্রমজীবী মানুষের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাদের নিজ নিজ এলাকায়।

সোমবার (২৫ মে) ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সারতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা সবাই উত্তরাঞ্চলের শ্রমিক ছিলেন। জীবিকার তাগিদে তারা ট্রাকে করেই উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথে যমুনা সেতু পূর্ব অংশের সারতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আরও পড়ুন

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম জানান, নিহতদের অধিকাংশের বাড়ি উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি (ডেবরা) থেকে চিকলা বলাক্ষেত্র এলাকার মধ্যে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ওইসব এলাকায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ট্রাকটিতে রড বহনের পাশাপাশি শ্রমিকরাও যাত্রী হিসেবে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাকটি খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএডি/


  বিষয়:   টাঙ্গাইল  রডবোঝাই  ট্রাক  নিহত  বাড়ি  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: