আদ্-দ্বীন হাসপাতাল প্রকল্পে জনবল নিয়োগে জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্টোরকিপার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : আদ্-দ্বীন হাসপাতাল প্রকল্প
পদের নাম : স্টোরকিপার
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : এমকম
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার চালনায় পারদর্শী
অভিজ্ঞতা : সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : রংপুর (সদর)
বেতন : ২০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, স্বাস্থ্য সুবিধা, শিক্ষা প্রণোদনা, উৎসব ভাতা।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ৫ জুন ২০২৬
সময়ের আলো/আআ