চট্টগ্রামের খুলশীতে জায়গা দখল নিয়ে গোলাগুলি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের খুলশী থানাধীন ডেবারপার এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে রোববার (২৪ মে) দিবাগত রাতে দু পক্ষের মধ্যে উত্তেজনার পর সোমবার

2026-05-25T12:19:06+00:00
2026-05-25T12:19:06+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামের খুলশীতে জায়গা দখল নিয়ে গোলাগুলি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:১৯ পিএম 
খুলশী থানা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের খুলশী থানাধীন ডেবারপার এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে রোববার (২৪ মে) দিবাগত রাতে দু পক্ষের মধ্যে উত্তেজনার পর সোমবার ভোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। 

সোমবার (২৫ মে) ভোরে প্রথমে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সকাল পর্যন্ত লাঠিসোঁটা, দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে লোকজন। এ সময় এলাকায় লোকজনের মধ্যে দেখা দেয় আতঙ্ক।


স্থানীয়রা জানায়, সোমবার ভোর ৪টার দিকে হঠাৎ তিন দফা গুলির শব্দ শোনা যায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘর থেকে বের না হলেও মোবাইল ফোনে ভিডিও করে। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ২০/৩০ জনকে দুই দলে ভাগ হয়ে বিরোধপূর্ণ জমির আশপাশে অবস্থান নিতে দেখা যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ডেপার পাড়ে গোলাগুলির খবর শুনেছি। সেখানে পুলিশের একটি টিম গেছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   চট্টগ্রাম  খুলশী  জায়গা দখল  গোলাগুলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: