নায়িকা থেকে গায়িকা তুষি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করার পর এবার সংগীত জগতেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন নাজিফা তুষি। নতুন সিনেমা রইদে কণ্ঠ

2026-05-25T13:07:09+00:00
2026-05-25T13:07:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নায়িকা থেকে গায়িকা তুষি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:০৭ পিএম 
অভিনেত্রী নাজিফা তুষি। ছবি : ফেসবুক
অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করার পর এবার সংগীত জগতেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন নাজিফা তুষি। নতুন সিনেমা রইদে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে গায়িকা হিসেবেও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি রইদ এর গান শীর্ষক একটি কনসার্টে অংশ নিয়ে নিজের গাওয়া ‘পাগলীর প্রেম জ্বালা’ গান পরিবেশন করেন তুষি। সেখানে দর্শকদের ইতিবাচক সাড়া তাকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

তুষির ভাষ্য, অভিনয়ই তার মূল পরিচয় হলেও গান সবসময়ই তার ব্যক্তিগত ভালোবাসার জায়গা ছিল। তবে প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিতে গিয়ে দর্শক কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। কিন্তু গানটি প্রকাশের আগেই মঞ্চে গাওয়ার পর যে সাড়া পেয়েছেন, তা তাকে অনুপ্রাণিত করেছে।
আরও পড়ুন

তিনি মনে করেন, ‘রইদ’ সিনেমার গল্প ও আবহের সঙ্গে গানটির আবেগ গভীরভাবে মিশে আছে। সেই অনুভূতি থেকেই গানটি গাওয়ার চেষ্টা করেছেন তিনি।

‘পাগলীর প্রেম জ্বালা’ গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী। সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।

এরই মধ্যে সিনেমাটির আরও কয়েকটি গান প্রকাশ পেয়েছে। ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটি গেয়েছেন রাজীব আহমেদ রাজু। এছাড়া প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউলের কণ্ঠে ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটিও নতুন সংগীতায়োজনে প্রকাশ করা হয়েছে। সর্বশেষ প্রকাশ পাওয়া ‘রহে না’ গানটি গেয়েছে মেঘদল।

এএডি/


  বিষয়:   নায়িকা  গায়িকা  তুষি  অভিনেত্রী  নাজিফা তুষি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: