ঈদযাত্রায় যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৫ লাখ টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের উত্তরাঞ্চলগামী পথে। এর প্রভাব পড়েছে যমুনা সেতু ও সিরাজগঞ্জের সংযোগ মহাসড়কে।

2026-05-25T13:09:57+00:00
2026-05-25T13:09:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদযাত্রায় যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৫ লাখ টাকা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:০৯ পিএম 
২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৪০ হাজার যানবাহন পারাপার হয়েছে। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের উত্তরাঞ্চলগামী পথে। এর প্রভাব পড়েছে যমুনা সেতু ও সিরাজগঞ্জের সংযোগ মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৪০ হাজার যানবাহন পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ। এ সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৭ হাজার ৮০৭টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।


সংশ্লিষ্টরা জানান, গত শুক্রবার বিকেল থেকে সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও ৪টি অতিরিক্ত টোল বুথ চালু করা হয়েছে।

এদিকে, আজ সকাল থেকেই যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের এটিই প্রধান সড়ক যোগাযোগ মাধ্যম হওয়ায় ঈদের সময় প্রতি বছরই এখানে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে, এখন পর্যন্ত যাত্রীদের ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

/মহু


  বিষয়:   যমুনা সেতু  ঈদযাত্রা  টোল  উত্তরবঙ্গ  সিরাজগঞ্জ  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: