মহাখালী বাসস্ট্যান্ডে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হতেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।সোমবার (২৫ মে) সকাল থেকে ঢাকার মহাখালী

2026-05-25T13:16:06+00:00
2026-05-25T13:16:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মহাখালী বাসস্ট্যান্ডে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:১৬ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হতেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

সোমবার (২৫ মে) সকাল থেকে ঢাকার মহাখালী বাস টার্মিনালে উত্তরাঞ্চল ও ময়মনসিংহগামী যাত্রীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে দেখা গেছে। যদিও দিনের প্রথমভাগে পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে ছিল, দুপুরের পর বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে।

টার্মিনাল ঘুরে দেখা যায়, যাত্রীরা পরিবার-পরিজন নিয়ে কাউন্টারগুলোতে টিকিট সংগ্রহ ও বাসের অপেক্ষায় অবস্থান করছেন। তবে এখনো ঈদের আগের চরম চাপ তৈরি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের ধারণা, গার্মেন্টস খাতের ছুটি শুরু হলে যাত্রীসংখ্যা আরও কয়েকগুণ বেড়ে যাবে।

যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেছেন, কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছে। আবার অনেকের মতে, ভাড়া স্বাভাবিক রয়েছে। এ নিয়ে টার্মিনালজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আরও পড়ুন

ময়মনসিংহগামী এক যাত্রী জানান, এখনো অতিরিক্ত ভিড় না থাকায় সহজেই টিকিট পাওয়া যাচ্ছে। তবে বিকেলের পর পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। অন্যদিকে টাঙ্গাইলগামী আরেক যাত্রী অভিযোগ করেন, অনেক বাস যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত ছাড়ছে না, ফলে সময়মতো যাত্রা শুরু করা যাচ্ছে না।

বাসচালক ও কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, টঙ্গী ও গাজীপুর এলাকায় তীব্র যানজটের কারণে অনেক বাস মহাখালী পর্যন্ত আসতে পারছে না। ফলে কিছু পরিবহন গাজীপুর এলাকা থেকেই যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।

তাদের দাবি, গাজীপুর থেকে মহাখালী পর্যন্ত আসতেই দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এ কারণে সময় ও জ্বালানি সাশ্রয়ে অনেক বাস রাজধানীর ভেতরে প্রবেশ না করেই ফিরে যাচ্ছে।

মহাখালী বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত বাস প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে নজরদারিও জোরদার করা হয়েছে। বিকেলের পর থেকে যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএডি/


  বিষয়:   মহাখালী  বাসস্ট্যান্ড  মানুষ  চাপ  ঈদুল আজহা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: