নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর তীরে হাঁটতে গিয়ে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ পেয়েছেন কৃষক মো.নাজিম উদ্দিন।

2026-05-25T14:19:26+00:00
2026-05-25T14:19:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:১৯ পিএম 
কোরাল মাছ হাতে নাজিম উদ্দিন। ছবি : সময়ের আলো
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর তীরে হাঁটতে গিয়ে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ পেয়েছেন কৃষক মো.নাজিম উদ্দিন। এ ঘটনায় এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়ে। মাছটি একনজর দেখতে রাতেই ভিড় করেন গ্রামের মানুষ।

রবিবার (২৪ মে) রাতে উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদী তীরবর্তী একটি খালে মাছটি পাওয়া যায়। কৃষক নাজিম ওই এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রাতে বাড়ির পাশে নদীর তীরে হাঁটতে বের হন নাজিম উদ্দিন। এ সময় তার হাতে থাকা টর্চলাইটের আলোতে খালের অল্প পানির মধ্যে বড় কিছু নড়াচড়া করতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান, বিশাল আকৃতির একটি কোরাল মাছ ছটফট করছে। পরে দ্রুত সেটি ধরে বাড়িতে নিয়ে যান তিনি। স্থানীয়দের অনুরোধে মাছটি একটি স্থানীয় দোকানে আনা হলে- সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

নাজিম উদ্দিন বলেন, ‘এত বড় মাছ জীবনে প্রথম পেলাম।’

স্থানীয় ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, ‘রাত হয়ে যাওয়ায় মাছটি বাজারে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় কয়েকজন মিলে মাছটি কিনে নেন। প্রায় ২০ কেজি ওজনের মাছটি ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।’

/মহু


  বিষয়:   কোরাল মাছ  নদী  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: