শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার : শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও সহযোগিতা নিশ্চিত করতে দ্রুততম

2026-05-25T14:58:54+00:00
2026-05-25T14:58:54+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার : শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:৫৮ পিএম 
প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সময়ের আলো
প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও সহযোগিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (২৫ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Advertisement
মন্ত্রী জানান, বর্তমান সরকার শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে শ্রম আইন যুগোপযোগী করতে সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কিংবা কর্মস্থলে হতাহতের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে নিহত শ্রমিকদের পরিবারকেও সরকারের সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) মেডিকেল সনদসহ তালিকা প্রণয়নের কাজ করবেন। 

এ সময় প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণাকারী জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার ২০১ জন আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের মাঝে মোট ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়। পরিবার ভেদে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   শ্রম আইন  সংশোধন  সরকার  শ্রমমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: