ভালো মসলা কিনবেন কীভাবে?

বন্যা নাসরিন

ফিচার

কোরবানি ঈদ মানেই চারপাশে মাংসের গন্ধে ম ম করা পরিবেশ। মাংস শুধু ভালো হলেই হয় না, সঠিক স্বাদ পেতে ভালোভাবে

2026-05-25T16:18:00+00:00
2026-05-25T16:18:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
ভালো মসলা কিনবেন কীভাবে?
বন্যা নাসরিন
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:১৮ পিএম 
ভালোভাবে মাংস রান্না করার জন্য দরকার হয় মসলা। ছবি : সংগৃহীত
কোরবানি ঈদ মানেই চারপাশে মাংসের গন্ধে ম ম করা পরিবেশ। মাংস শুধু ভালো হলেই হয় না, সঠিক স্বাদ পেতে ভালোভাবে রান্না করা চাই। ভালোভাবে রান্না করার জন্য দরকার হয় মসলা। চলুন জেনে নিই, ভালো মসলা চেনার ও কেনার উপায়।

আজ থেকে ৩ হাজার ৭০০ বছর আগের কথা। এশিয়া মহাদেশের মসলা সেই ব্রোঞ্জ যুগেই পৌঁছে গিয়েছিল ভূমধ্যসাগরের ওপারে আজকের ইতালি, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলোতে। প্রাচীন মেসোপটেমিয়া ও মিশরের মধ্যস্থতায় এশিয়া মহাদেশের মসলা পৌঁছে গিয়েছিল এত দূর অবধি। একটা বিখ্যাত উক্তি আছে ‘রোমের ভাণ্ডার শূন্য করল ভারতের মসলা’। অর্থাৎ, তৎকালীন রোমান সম্রাজ্যে এশীয় মসলার কী ভীষণ চাহিদা ছিলো, তা সহজেই অনুমেয়। 


ফিলিপ স্টকহ্যামার পরিচালিত একটি গবেষণা দলের মাধ্যমে জানা যায়, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, জর্ডান প্রভৃতি দেশে কিছু তৈজসপত্রের সন্ধান পাওয়া গেছে, যা ৩ হাজার ৭০০ বছরের পুরনো। আর সেসব পাত্রে পাওয়া গেছে হলুদের ছাপ। এমনকি সে সময়কার কিছু কঙ্কালের দাঁত পরীক্ষা করে জানা গেছে, মসলা এবং ঔষধ হিসেবে সেই সময় থেকেই হলুদের ব্যবহার বেশ জোরালোভাবেই শুরু হয়েছিল। সেই একই সময়কালে রোমান সম্রাজ্যেও পৌঁছে গিয়েছিল এই এশীয় মসলা। সেসময় থেকেই মসলার যাত্রা শুরু।

মসলা শুধু খাবারের স্বাদই বৃদ্ধি করে না, এর রয়েছে পুষ্টিগুণও। কিন্তু বাজারে এত ভেজাল মসলার ভিড়ে ভালো মসলা কীভাবে সংগ্রহ করবেন, তার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে।


প্রথমে প্যাকেজিং এবং লেবেলিং পরীক্ষা করে নিন। ভালো মসলার প্যাকেজিং সাধারণত ভালো হয়। লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা থাকে। বিএসটিআই বা আইএসওর মতো কোনও সনদপত্রের অনুমোদন চিহ্ন দেওয়া থাকে। উপাদান তালিকা, গুণগত মান, কোম্পানির নাম, ঠিকানা প্রভৃতি উল্লেখ করা থাকে।

খাঁটি মসলার রং উজ্জ্বল হয়, তবে অতিরিক্ত নয়। এ ছাড়া তীব্র এবং সুন্দর ঘ্রাণ থাকে। মসৃণ হয়। চাইলে মসলার স্বাদ অল্প পরিমাণে চেখে দেখতে পারেন। যেমন- জিরা গুড়ার স্বাদ যদি মৃদু তিক্ত হয়, তাহলে বুঝবেন ঠিক আছে।

দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারেন। খাঁটি মসলা পানির সঙ্গে ধীরে ধীরে মিশে এবং নিচে তলিয়ে যায়। অন্যদিকে ভেজাল মসলা দ্রুত পানির সঙ্গে মিশে যায়। চাইলে ল্যাব থেকেও পরীক্ষা করে নিতে পারেন।


ভালো মসলা সংগ্রহের জন্য দুটি কাজ করতে পারেন। প্রথমত, অবশ্যই ভালো কোনও ব্রান্ডের মসলা কিনবেন। নয়ত, আপনার পরিচিত বা বিশ্বস্ত কেউ যদি হোমমেইড মসলা তৈরি করে থাকে বিক্রির জন্য, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এ ছাড়া জানাশোনা ও বিশ্বস্ত দোকান থেকেও কিনতে পারেন।

কেনার আগে মসলার বর্তমান বাজারমূল্য সম্পর্কে ধারণা থাকা ভালো। অনেক ধরনের মসলাই রয়েছে বাজারে। যেমন- জিরা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোল মরিচ, জায়ফল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে, জয়ত্রি ইত্যাদি। বর্তমানে কেজিপ্রতি কালিজিরা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭৫ টাকা, জিরা ৬০০ থেকে ৬৫০ টাকা, গুঁড়া হলুদ ৩৫০ থেকে ৪০০ টাকা এবং গুঁড়া মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকায়। এ ছাড়া এলাচের দাম মানভেদে কেজিতে ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার ২০০ টাকার মধ্যে ওঠানামা করছে। দারুচিনি ৪৮০ থেকে ৫০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা, সাদা গোলমরিচ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

/মহু



  বিষয়:   মসলা  ভালো  কিনব  কীভাবে  চিনব  চেনার  উপায়  কেনার 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: