ধানুয়া কামালপুর স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি-রফতানি বন্ধ!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে টানা সাত দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার

2026-05-25T17:07:02+00:00
2026-05-25T18:51:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধানুয়া কামালপুর স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি-রফতানি বন্ধ!
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৬:৫১ পিএম
জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর। সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে টানা সাত দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২৫ মে) থেকে আগামী ৩১ মে পর্যন্ত এই বন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  
ধানুয়া কামালপুর স্থলবন্দরের ইনচার্জ পার্থ ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ছুটি ছাড়া ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে নিয়মিত আমদানি-রপ্তানি হয়ে থাকে। তবে ঈদুল আজহার ছুটি উপলক্ষে আজ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন বন্দর দিয়ে পণ্য খালাস ও বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।


উল্লেখ্য, জামালপুর জেলার উত্তরাঞ্চল সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত এই বন্দরটি স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। 

বিশেষ করে ভারত থেকে পাথর আমদানির ক্ষেত্রে এই বন্দরটি অত্যন্ত জনপ্রিয়। বন্দরটি সচল থাকলে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বিভিন্ন জটিলতার কারণে বছরের একটি দীর্ঘ সময় এই বন্দরে আমদানি বন্ধ থাকলেও গত মাস থেকে ধানুয়া কামালপুর স্থলবন্দরের কার্যক্রম আবারও পুরোদমে সচল হয়েছে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কামালপুর স্থলবন্দর  আমদানি  রপ্তানি  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: