হারানো মানুষ, জরুরি সহায়তা ও রক্তদাতা খুঁজতে ‘Talash’ অ্যাপ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া, জরুরি মুহূর্তে সহায়তা চাওয়া কিংবা প্রয়োজনীয় রক্তদাতা খুঁজে বের করার উদ্দেশ্যে চালু হয়েছে ‘Talash (তালাশ)’

2026-05-25T17:56:14+00:00
2026-05-25T17:56:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হারানো মানুষ, জরুরি সহায়তা ও রক্তদাতা খুঁজতে ‘Talash’ অ্যাপ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:৫৬ পিএম 
একদল স্বেচ্ছাসেবক নিয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির কার্যক্রম শুরু করা হয়। ছবি : সময়ের আলো
হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া, জরুরি মুহূর্তে সহায়তা চাওয়া কিংবা প্রয়োজনীয় রক্তদাতা খুঁজে বের করার উদ্দেশ্যে চালু হয়েছে ‘Talash (তালাশ)’ নামে একটি মোবাইল অ্যাপ।

সোমবার (২৫ মে) সকাল ১১টায় বরগুনার পাথরঘাটা কে এম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে একদল স্বেচ্ছাসেবক নিয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির কার্যক্রম শুরু করা হয়। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগটি মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক প্রচেষ্টা হিসেবে ইতোমধ্যে সবার নজর কাড়ছে।

অ্যাপটির প্রচারণায় দেখা যায়, ‘এক রিপোর্ট বদলে দিতে পারে একটি জীবন’— এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে ‘Talash’। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আশপাশে কেউ হারিয়ে গেলে তথ্য প্রকাশ করতে পারবেন। এ ছাড়া কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে তার সন্ধান পেতেও সহায়তা করবে এই প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, জরুরি মুহূর্তে সাহায্য চাওয়া এবং প্রয়োজনীয় রক্তদাতা খুঁজে পাওয়ার সুবিধাও থাকছে অ্যাপটিতে। বিশেষ করে দুর্ঘটনা, অসুস্থতা বা জরুরি চিকিৎসার সময় দ্রুত সহায়তা পেতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অ্যাপটির উদ্যোক্তা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আরজু।


মোহাম্মদ আরজু বলেন, ‘এটা শুধু অ্যাপ নয়— মানুষের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ। সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সহমর্মী সমাজ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি সাধারণ মানুষকে অ্যাপটি ইনস্টল করে মানবিক এই কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় স্বেচ্ছাসেবক মারজুক রাসেল বলেন, ‘অনেক সময় জরুরি রক্তের জন্য রোগীর স্বজনদের দুশ্চিন্তায় পড়তে হয়। এই অ্যাপটি দ্রুত রক্তদাতা খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


স্থানীয় পাথরঘাটা পৌর এলাকার বাসিন্দা মো. মাইনুল ইসলাম সোহেল জানান, ‘বর্তমান সময়ে অনেক মানুষ হারিয়ে যাওয়ার ঘটনায় পরিবারগুলো অসহায় হয়ে পড়ে। অ্যাপটি সাধারণ মানুষের জন্য খুবই উপকারী একটি উদ্যোগ।’

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশনের সদস্য মিঠুন মিত্র বলেন, ‘রক্তের অভাবে যেন কোনো রোগীর জীবন ঝুঁকিতে না পড়ে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। অ্যাপটি চালুর ফলে এখন আরও দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া সম্ভব হবে। ব্যবহারকারীরা ঘরে বসেই প্রয়োজনীয় রক্তদাতার সন্ধান পাবেন। পাশাপাশি হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করতেও এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’

/মহু
  বিষয়:   নিখোঁজ  মানুষ  জরুরি  সহায়তা  রক্তদাতা  খোঁজ  রক্ত  অ্যাপ  তালাশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: