নারীকে জুতাপেটার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে ভিজিএফ কার্ডের চাল চাওয়াকে কেন্দ্র করে কোহিনুর বেগম (৩৭) নামে এক নারীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে নারী ইউপি

2026-05-25T19:44:01+00:00
2026-05-25T19:44:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নারীকে জুতাপেটার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:৪৪ পিএম 
উপজেলা পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী। ছবি : সময়ের আলো
নোয়াখালীর সুবর্ণচরে ভিজিএফ কার্ডের চাল চাওয়াকে কেন্দ্র করে কোহিনুর বেগম (৩৭) নামে এক নারীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।

রবিবার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নাছিমা বেগম চরজুবলি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। ভুক্তভোগী কোহিনুর বেগম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কোহিনুর বলেন, ‘আমার স্বামী ক্যান্সার আক্রান্ত। এক মেয়ে অসুস্থ হয়ে কিছু দিন আগে মারা যায়। ঈদুল আযহা উপলক্ষ্যে গরীব ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের কথা শুনে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মঞ্জুরুল আলমের কাছে একটি কার্ডের জন্য যাই। তিনি আমাকে ইউনিয়ন পরিষদে থাকতে বলে বাড়িতে চলে যান। পরে আমি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কম্পিউটার দোকানের সামনে গিয়ে বলি, মঞ্জুরুল মেম্বার আমাকে একটি চালের স্লিপ দেয়নি। সামনে ভোট আসলে আর ভোট দিবনা। তখন নাছিমা বেগম কম্পিউটার দোকানের পিছনে বসা ছিল। আমি তাকে দেখিনি। পরে তিনি কম্পিউটার দোকানের পিছন থেকে ক্ষিপ্ত হয়ে বের হন ও আমাকে জুতা দিয়ে মারধর করেন।


অভিযোগ অস্বীকার করে নাছিমা বলেন, ‘ওই নারী খারাপ আচরণ করেছেন। আমার বোরকা ধরে টানাটানি করলে আমি তাকে সরিয়ে দিই।’

ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ইব্রাহিম খলিল বলেন, ‘ওই নারীকে আমি চিনি না। তিনি চাল বিতরণের সময় এসে বেজায় গালমন্দ করেন।’ 

ইউনিয়নের বাসিন্দা মো. সিরাজ মিয়া বলেন, ‘অধিকাংশ ইউপি চেয়ারম্যান, মেম্বার আওয়ামী লীগ আমলের। তারা কীভাবে নির্বাচিত হয়েছেন, সবাই জানেন। এখনও তারা আগের আচরণ বজায় রেখেছেন।’

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, ‘ওই নারীর পরিচয় এখনো পুরোপুরি শনাক্ত করা যায়নি। শনাক্তের পর অভিযোগ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/মহু



  বিষয়:   নারী  জুতাপেটা  অভিযোগ  ইউপি  সদস্য  বিরুদ্ধে  নোয়াখালী  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: