ট্রাফিক মামলার ভুয়া বার্তা, সতর্ক করল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নামে জরিমানা আদায়ের লক্ষ্যে পাঠানো বিভিন্ন খুদে বার্তা বা এসএমএসগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য

2026-05-25T23:56:13+00:00
2026-05-25T23:56:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ট্রাফিক মামলার ভুয়া বার্তা, সতর্ক করল ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নামে জরিমানা আদায়ের লক্ষ্যে পাঠানো বিভিন্ন খুদে বার্তা বা এসএমএসগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য বলে জানানো হয়েছে। 

সোমবার (২৫ মে) এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীকে এই ধরনের কোনো মিথ্যা তথ্যে বিভ্রান্ত বা প্রতারিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ট্রাফিক জরিমানা আদায়ের কথা বলে সাধারণ নাগরিকদের কাছে ভুয়া এসএমএস পাঠানোর বেশ কিছু অভিযোগ উঠেছে। তবে ডিএমপির ট্রাফিক বিভাগ স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে এ ধরনের কোনো ভুয়া বার্তার সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। 

সড়ক পরিবহণ আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা মামলা নেওয়া হলে, সংশ্লিষ্ট বিভাগ বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি অফিশিয়াল চিঠি চালক বা মালিকের নির্দিষ্ট ঠিকানায় সরাসরি পাঠানো হয়ে থাকে।

ডিএমপি আরও জানিয়েছে, বিশেষ জরুরি প্রয়োজনে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর দুটি থেকে অফিশিয়াল এসএমএস পাঠানো হতে পারে। ট্রাফিক বিভাগের জরিমানাকৃত যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিংয়ের (উপায় ও ইউসিবিএল) মাধ্যমে বৈধভাবে জরিমানার অর্থ পরিশোধের সুনির্দিষ্ট সুযোগ রয়েছে। 

ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছে তাদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত পিনকোড, পাসওয়ার্ড কিংবা ওটিপি জানতে চায় না। তাই এ ধরনের প্রতারক চক্র থেকে বাঁচতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাফিক সংক্রান্ত যেকোনো ধরনের সঠিক তথ্য জানার জন্য নাগরিকদের সরাসরি ডেল্টা-৩ অথবা ০১৩২০-০৪২২০৭, ০১৩২০-০৪২২২৭ এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: