ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২৩ কি‌লো‌মিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে থেমে থেমে ২৩

2026-05-26T09:36:19+00:00
2026-05-26T09:36:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২৩ কি‌লো‌মিটার যানজট
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:৩৬ এএম 
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে থেমে থেমে ২৩ কিলোমিটার যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ছবি : সময়ের আলো
অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে থেমে থেমে ২৩ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

সোমবার (২৫ মে) রাত থেকে এই যানজটের সৃষ্টি হ‌য়। এতে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে। 

গাজীপুরের মৌচাক থেকে আসা পাবনাগামী মোতালেব মিয়া বলেন, ‘ভোর রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘন্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় সাড়ে ৩ ঘন্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি।’


আরেক যাত্রী নিলুফা বেগম বলেন, ‘আমি পাবনা যাবো। টাঙ্গাইলের ঘারিন্দার পর থেকে থেমে থেমে যানজট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে।’

মনোয়ার মিয়া বলেন, ‘কোনো বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিন গুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। এখানেও যানজটে কষ্ট হচ্ছে।’

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে একটু জটলা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে।’

/মহু



  বিষয়:   ঢাকা  টাঙ্গাইল  মহাসড়‌ক  যানজট  ঈদযাত্রা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: