সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহার টানা সরকারি ছুটির মধ্যেও দেশের অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি থেমে থাকছে না। বিশেষ করে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা

2026-05-26T10:17:52+00:00
2026-05-26T10:17:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:১৭ এএম 
ব্যাংক। ছবি : সংগৃহীত
ঈদুল আজহার টানা সরকারি ছুটির মধ্যেও দেশের অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি থেমে থাকছে না। বিশেষ করে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত কিছু এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনা করবে। তবে সাধারণ গ্রাহকদের লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ গত ১৮ মে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সেখানে বলা হয়, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির কারণে সব ব্যাংক বন্ধ থাকলেও দেশের রপ্তানিমুখী শিল্প খাত যাতে সংকটে না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন

বিশেষ করে তৈরি পোশাক শিল্প অধ্যুষিত এলাকা- ঢাকা মহানগরী, গাজীপুর, আশুলিয়া, সাভার, টঙ্গী, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রামের নির্বাচিত ব্যাংক শাখাগুলো এই সুবিধার আওতায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলো শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের কাজ সম্পন্ন করছে।

অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যাংকিং কার্যক্রমও চালু রাখা হয়েছে। সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, বুথ ও উপশাখাগুলো সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। ফলে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট লেনদেন ও ডকুমেন্টেশন কার্যক্রম ছুটির মধ্যেও সীমিতভাবে পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত বিধিমালা অনুযায়ী অতিরিক্ত ভাতা ও সুবিধা পাবেন।

এএডি/


  বিষয়:   সীমিত  পরিসর  আজ  খোলা  ব্যাংক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: