লাল গালিচায় সংবর্ধনা শেষে কেরানীগঞ্জে এলো ‘ডোনাল্ড ট্রাম্প’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

রাজকীয় পোশাক পরিয়ে বর্ণিল আয়োজনে বিদায় জানানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে। সোমবার (২৫ মে) বিকেলে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পে’র ক্রেতা

2026-05-26T10:22:23+00:00
2026-05-26T10:27:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লাল গালিচায় সংবর্ধনা শেষে কেরানীগঞ্জে এলো ‘ডোনাল্ড ট্রাম্প’
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:২২ এএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ১০:২৭ এএম
ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। ছবি : সময়ের আলো
রাজকীয় পোশাক পরিয়ে বর্ণিল আয়োজনে বিদায় জানানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে। সোমবার (২৫ মে) বিকেলে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পে’র ক্রেতা মহিষটিকে নিতে এলে, লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।

দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারীরা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। তাকে গোসল করিয়ে পোশাক পরানো হয়। পরে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানায়। এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন মহিষটিকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে, ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জিনজিরা রসুলপুর এলাকার ক্রেতা সামির ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা। আগেই প্রায় ৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’কে ৫৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছিলেন তিনি।  


এক দর্শনার্থী জানান, ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এতদিন নারায়ণগঞ্জে ছিল। এখন কেরানীগঞ্জে চলে এসেছে এটা তাদের কাছে অনেক আনন্দের।

ক্রেতা সামির জানান, মহিষটি অনেকদিন আগে ক্রয় করেছিলেন। হঠাৎ ভাইরাল হওয়ার খবর পান। এখন মহিষটিকে একনজর দেখার জন্য তার এলাকার লোকজনও ভিড় করছে বাড়িতে।

উল্লেখ্য, এলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষের এই নামের প্রচারিত খবরটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেলে, তা ভাইরাল হয়। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে মহিষটিকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে। 

/মহু

  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প  ভাইরাল  মহিষ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: