ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস করা রাজধানী ঢাকা এখন অনেকটাই শান্ত। ঈদুল আজহা উপলক্ষে টানা সরকারি ছুটি

2026-05-26T12:13:10+00:00
2026-05-26T12:13:10+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:১৩ পিএম 
সংগৃহীত ছবি
বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস করা রাজধানী ঢাকা এখন অনেকটাই শান্ত। ঈদুল আজহা উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হওয়ার পর নগরজীবনের চেনা ব্যস্ততায় এসেছে বড় পরিবর্তন। লাখো মানুষ গ্রামের বাড়ির পথে রওনা হওয়ায় রাজধানীর সড়কগুলো এখন তুলনামূলক ফাঁকা এবং যান চলাচলও স্বাভাবিক।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ দিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ অনেক কম। গুলিস্তান, মিরপুর, বনানী, খিলক্ষেতসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের চিত্র ছিল না বললেই চলে। কোথাও কোথাও গাড়িগুলোকে থামতে হয়নি সিগন্যালেও।

যাত্রী সংকটে পড়েছে গণপরিবহনও। বিভিন্ন রুটের বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা গেছে। অনেক বাস অর্ধেক আসন খালি রেখেই চলাচল করছে। পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা হঠাৎ কমে গেছে।
আরও পড়ুন

বাসচালক ও হেলপারদের ভাষ্য, সাধারণ কর্মদিবসে যেসব রুটে সকালে দাঁড়িয়ে যাতায়াত করতেও কষ্ট হয়, এখন সেখানে বাসে পর্যাপ্ত ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে। ফলে পরিবহন খাতে আয়ও কমে গেছে বলে জানিয়েছেন তারা।

অন্যদিকে সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপস্থিতি তুলনামূলক বেশি চোখে পড়েছে। তবে সামগ্রিকভাবে যানবাহনের চাপ কম থাকায় ট্রাফিক ব্যবস্থাপনাও ছিল অনেকটা স্বস্তিদায়ক। রাজধানীর বিভিন্ন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও অতিরিক্ত চাপ সামলাতে হয়নি।

ঈদের আগে এমন ফাঁকা ঢাকা নগরবাসীর কাছে এক ধরনের ভিন্ন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। কর্মব্যস্ত শহরের কোলাহল কমে যাওয়ায় রাজধানীতে এখন যেন কিছুটা স্বস্তির আবহ বিরাজ করছে।

এএডি/


  বিষয়:   ঈদ  ছুটি  ফাঁকা  ঢাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: