২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহার ছুটি শুরু হতেই দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মানুষের যাত্রার প্রধান ভরসা হয়ে উঠেছে পদ্মা সেতু। ছুটির প্রথম ২৪ ঘণ্টায়

2026-05-26T12:18:42+00:00
2026-05-26T12:18:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঈদযাত্রা
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ঈদুল আজহার ছুটি শুরু হতেই দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মানুষের যাত্রার প্রধান ভরসা হয়ে উঠেছে পদ্মা সেতু। ছুটির প্রথম ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে হাজার হাজার যানবাহন পারাপার করেছে, যার ফলে টোল আদায়ে নতুন গতি এসেছে।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।

সবচেয়ে বেশি চাপ ছিল মাওয়া প্রান্তে। এই অংশ দিয়ে ২৮ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ টাকারও বেশি। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে প্রায় ১৬ হাজার যানবাহন চলাচল করেছে, যেখান থেকে আদায় হয়েছে ২ কোটির বেশি টোল।
আরও পড়ুন

সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দুই প্রান্তে মোট ১৯টি টোল বুথ চালু রাখা হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের অতিরিক্ত চাপ সামাল দিতে মাওয়া টোলপ্লাজায় বাড়ানো হয়েছে আলাদা বুথের সংখ্যা।

কর্তৃপক্ষ বলছে, যানবাহনের চাপ বাড়লেও সেতু পারাপারে এখন পর্যন্ত বড় ধরনের যানজট তৈরি হয়নি। দ্রুত টোল আদায় ও যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত জনবলও মোতায়েন করা হয়েছে।

এএডি/
  বিষয়:   ঘণ্টা  পদ্মা  সেতু  কোটি  লাখ  টাকা  টোল  আদায়  ঈদযাত্রা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: