কুড়িগ্রামে জমজমাট ঐতিহ্যবাহী গরুর হাট

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সর্ববৃহৎখড়িবাড়ী গরুর হাটে চলছে জমজমাট বেচাকেনা।মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই এই পশুর

2026-05-26T13:00:26+00:00
2026-05-26T17:10:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে জমজমাট ঐতিহ্যবাহী গরুর হাট
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:০০ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৫:১০ পিএম
ঐতিহ্যবাহী খড়িবাড়ী গরুর হাট। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সর্ববৃহৎ খড়িবাড়ী গরুর হাটে চলছে জমজমাট বেচাকেনা।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই এই পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ব্যাপারীরা দেশি-বিদেশি জাতের গরু নিয়ে হাটে উপস্থিত হয়েছেন। হাটজুড়ে চলছে দরদাম ও কেনাবেচার ব্যস্ততা। 

ব্যবসায়ীরা জানান, এ বছর গরুর সরবরাহ ভালো থাকলেও প্রত্যাশা অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না। গরুর খাবার ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় কম দামে বিক্রি করলে লোকসানের আশঙ্কা রয়েছে।

ক্রেতারা বলছেন, গরু-ছাগলের দাম এখনো হাতের নাগালেই রয়েছে। 


কোরবানির পশু কিনতে আসা ফরিদ উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এবারে গরুর দাম নাগালের মধ্যে । সাশ্রয়ীমূল্যে একটা মাঝারি মানের কোরবানির পশু কিনতে পেরে ভালো লাগছে।’

লোকমান হাকিম নামে একজন গরু বিক্রেতা বলেন, ‘বেশ ভালো দামেই আমার পোষা গরুটি বিক্রি করতে পেরেছি।’

হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতাও দেখা গেছে। হাট ইজারাদার জানান, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে বেচাকেনার সুবিধার্থে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মওদুদ হাসান জানান, হাটে আনা পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোনো পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা এবং গর্ভবতী পশু শনাক্তের কাজও পরিচালনা করা হচ্ছে।

/মহু



  বিষয়:   কুড়িগ্রাম  গরুর হাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: