নড়াইলে কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।সোমবার (২৫ মে) সন্ধ্যায় জন্মজয়ন্তী উপলক্ষে ‘গ্রেভ শিল্পী গোষ্ঠী’

2026-05-26T14:07:46+00:00
2026-05-26T14:07:46+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:০৭ পিএম 
নড়াইলে কবি নজরুলের জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : সময়ের আলো
নড়াইলে উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় জন্মজয়ন্তী উপলক্ষে ‘গ্রেভ শিল্পী গোষ্ঠী’ এবং ‘সুর দরিয়া নড়াইলের’ যৌথ উদ্যোগে শহরের সুলতান মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রেভ শিল্পী গোষ্ঠীর সভাপতি দীলিপ রাহা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, সাবেক বিভাগীয় প্রধান বিমানেশ বিশ্বাস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মায়া রানী, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ। 


এ সময় বক্তারা বলেন, সাম্য, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যমে বাঙালি জাতিকে চিরকাল অনুপ্রাণিত করে গেছেন। অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে তার কবিতা ও গান আজও আমাদের পথ দেখায়। নতুন প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাহিত্যকর্ম ছড়িয়ে দেওয়ার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে শিল্পীরা নজরুলের বিখ্যাত সব উদ্দীপনামূলক গান, প্রেম ও বিরহের নজরুলগীতি এবং কবিতা আবৃত্তি করে দর্শকশ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে নড়াইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নজরুলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

/মহু




  বিষয়:   নড়াইল  কবি নজরুল  জন্মজয়ন্তী  কাজী নজরুল ইসলাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: