ইরান কখনোই পিছু হটবে না : শীর্ষ সামরিক কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর। দায়িত্ব গ্রহণের পর

2026-05-26T14:10:19+00:00
2026-05-26T14:10:19+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান কখনোই পিছু হটবে না : শীর্ষ সামরিক কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:১০ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেওয়া বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, ‘লড়াইয়ে কোনো অবস্থাতেই পিছু হটা হবে না।’

ইরানি জনগণের প্রতি দেওয়া বক্তব্যে জোলঘাদর দাবি করেন, সামরিক প্রতিরোধ, কূটনৈতিক তৎপরতা এবং জনগণের অংশগ্রহণ- এই তিনটি ক্ষেত্রের সম্মিলিত শক্তিতেই প্রতিপক্ষকে বাধ্য করা হয়েছে অবস্থান বদলাতে।

Advertisement
গত মার্চে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পান জোলঘাদর। তিনি এই পদে আসেন আলী লারিজানির স্থলাভিষিক্ত হয়ে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তনের মাধ্যমে ইরানের নিরাপত্তা কাঠামোয় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রভাব আরও দৃশ্যমান হয়েছে।
আরও পড়ুন

এর আগে দীর্ঘদিন আইআরজিসির দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জোলঘাদর, যা তাকে দেশের সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসে।

নতুন নিরাপত্তা প্রধান তার বার্তায় ইরানের জনগণকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভেদ নয়, বরং সংহতিই সবচেয়ে বড় শক্তি।

তার ভাষায়, ‘ঐক্য ও সমন্বিত প্রতিরোধই ইরানকে চূড়ান্ত বিজয়ের পথে নিয়ে যাবে।’

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বিভিন্ন সময় ইরানের ভেতরে মার্কিন হামলার খবরও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এএডি/
  বিষয়:   ইরান  শীর্ষ  সামরিক  কর্মকর্তা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: