বৃষ্টিতে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা

2026-05-26T14:18:48+00:00
2026-05-26T14:18:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বৃষ্টিতে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় এক ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। টানা বৃষ্টিপাতের ফলে নদীপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়- এ কারণেই নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি নৌরুটেও চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আরও পড়ুন

ঘাট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে পাটুরিয়া ও আরিচা এলাকায় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং প্রবল ঝড় শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি যৌথভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয় বলে জানা গেছে।

নৌপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে পর্যায়ক্রমে সব রুটে নৌ চলাচল পুনরায় চালু করা হবে। আপাতত যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের নৌযান চলাচল সীমিত রাখা হয়েছে।

এএডি/
  বিষয়:   বৃষ্টি  সদরঘাট  লঞ্চ  চলাচল  সাময়িক  বন্ধ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: