ঈদযাত্রার আগে ভুলে যাবেন না যেসব বিষয়

সময়ের আলো ডেস্ক

ফিচার

ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। বিশেষ করে ঈদের লম্বা ছুটিতে রাজধানীসহ বড় শহরগুলো প্রায় ফাঁকা হয়ে যায়। আনন্দের এই

2026-05-26T14:57:06+00:00
2026-05-26T16:07:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ফিচার
ঈদযাত্রার আগে ভুলে যাবেন না যেসব বিষয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:৫৭ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৪:০৭ পিএম
সংগৃহীত ছবি
ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। বিশেষ করে ঈদের লম্বা ছুটিতে রাজধানীসহ বড় শহরগুলো প্রায় ফাঁকা হয়ে যায়। আনন্দের এই যাত্রার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।  

বাসা নিরাপদ রেখে বের হন
ঈদের ছুটিতে শহর ফাঁকা হয়ে গেলে, চুরি কিংবা দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই বের হওয়ার আগে দরজা-জানালা ঠিকভাবে লক করা হয়েছে কি না, তা পরীক্ষা করে নিন। প্রয়োজনে অতিরিক্ত তালা ব্যবহার করুন। বাসার অতিরিক্ত চাবি বিশ্বস্ত কোনো আত্মীয় বা প্রতিবেশীর কাছেও রেখে যেতে পারেন।


গ্যাসের চুলা, রেগুলেটর ও বিদ্যুতের সুইচ বন্ধ আছে কি না, তা অবশ্যই দেখে বের হোন। ফ্রিজ দীর্ঘদিন বন্ধ রাখলে আগে পরিষ্কার করে নিন। নষ্ট হতে পারে এমন খাবার ফ্রিজে না রাখাই ভালো। এ ছাড়া, দীর্ঘদিন বন্ধ থাকলে বাসায় দুর্গন্ধ বা ময়লা জমতে পারে। তাই বের হওয়ার আগে রান্নাঘর, বাথরুম ও ডাস্টবিন পরিষ্কার করে যান। 

মূল্যবান জিনিস নিরাপদে রাখুন
বাসা ফাঁকা থাকলে স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র বা অতিরিক্ত নগদ টাকা বাসায় না রাখাই ভালো। সম্ভব হলে ব্যাংক লকার বা নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। 

প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন
দীর্ঘ ভ্রমণে অনেকের বমি, মাথাব্যথা বা শারীরিক অস্বস্তি হতে পারে। তাই প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। যাদের নিয়মিত ওষুধ খেতে হয়, তারা পর্যাপ্ত পরিমাণ ওষুধ ব্যাগে রাখবেন। এছাড়া ব্যান্ডেজ, স্যালাইন, গ্যাসের ওষুধ কিংবা জ্বরের ওষুধও রাখা যেতে পারে।


মোবাইল ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখুন
ভ্রমণের আগে মোবাইল পুরো চার্জ দিয়ে বের হোন। সঙ্গে পাওয়ার ব্যাংক থাকলে আরও ভালো। জাতীয় পরিচয়পত্র, টিকিট, ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রয়োজনীয় কাগজপত্র আলাদা ফাইলে রাখুন। গুরুত্বপূর্ণ নম্বরগুলো ফোনে সেভ রাখার পাশাপাশি কাগজেও লিখে রাখা ভালো।


কৌশলে ব্যাগ গুছান
ভ্রমণের ব্যাগ এমনভাবে গুছান যাতে প্রয়োজনীয় জিনিস সহজে পাওয়া যায়। টাকা, মোবাইল, চার্জার, ওষুধ ও কাপড় আলাদা ভাগে রাখুন। বেশি ভারী ব্যাগ নেওয়া থেকে বিরত থাকুন। শিশুদের জন্য আলাদা ছোট ব্যাগ রাখতে পারেন।


যাত্রার টিকিট ও সময় আগে থেকে নিশ্চিত করুন
ঈদের সময় সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপ থাকে। তাই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেই টিকিট সংগ্রহ করা ভালো। অনলাইনে টিকিট কাটলে যাত্রার সময় ও তারিখ মিলিয়ে দেখুন। বাস বা ট্রেন ছাড়ার অন্তত আধাঘণ্টা আগে স্টেশনে বা কাউন্টারে পৌঁছানোর চেষ্টা করুন। যেহেতু অনেক ভিড় থাকে, যাত্রায় পরিবারের সদস্যদের একসঙ্গে রাখুন এবং শিশুদের প্রতি বাড়তি নজর দিন। অপরিচিত কারও কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করাই নিরাপদ।

আবহাওয়া সম্পর্কে জেনে নিন
বর্ষাকাল বা অতিরিক্ত গরমের সময় ভ্রমণে বাড়তি প্রস্তুতি দরকার হয়। তাই বের হওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। ছাতা, রেইনকোট বা হালকা গরম কাপড় প্রয়োজন হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য বাড়তি কাপড় সঙ্গে রাখুন।


যাত্রাপথে সতর্ক থাকুন
ঈদের ভিড়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই চলন্ত বাস বা ট্রেনের দরজার কাছে দাঁড়ানো থেকে বিরত থাকুন। মোটরসাইকেলে ভ্রমণ করলে অবশ্যই হেলমেট ব্যবহার করুন। অতিরিক্ত তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে যাত্রা করাই নিরাপদ।

ঈদের ছুটি আনন্দের। এই আনন্দ যেন দুশ্চিন্তায় ম্লান না হয়, সেজন্য সচেতনতা খুবই জরুরি। ছোট ছোট প্রস্তুতিই আপনাকে দিতে পারে নিরাপদ ও স্বস্তির ভ্রমণ। 

/মহু

  বিষয়:   ঈদযাত্রা  টিপস  সতর্কতা  সচেতনতা  ভ্রমণ 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: