ভেড়ামারায় নাতনীকে ধর্ষণের অভিযোগ সৎ নানার বিরুদ্ধে

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ বছরের নাতনীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নানার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত নানাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে

2026-05-26T16:32:10+00:00
2026-05-26T16:47:58+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভেড়ামারায় নাতনীকে ধর্ষণের অভিযোগ সৎ নানার বিরুদ্ধে
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:৩২ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৪:৪৭ পিএম
প্রতীকী ছবি
কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ বছরের নাতনীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নানার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত নানাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার পৌর শহরের নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত শাহাবুল (৪৪) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়পুর গ্রামের পরিষ্কার আলীর ছেলে। তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুর নানির দ্বিতীয় স্বামী (সৎ-নানা)। তিনি ভেড়ামারা নওদাপাড়া এলাকায় বসবাস করেন।

প্রতিবেশী ও ভেড়ামারা থানার পুলিশ জানায়, গতকাল সোমবার ভুক্তভোগী শিশুটি নওদাপাড়া এলাকায় তার নানার বাসায় বেড়াতে আসে। মঙ্গলবার সকালে ওই শিশুর নানি টিসিবির পণ্য আনতে যান। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশিরা এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়। এতে স্থানীয় জনতা চরম উত্তেজিত হয়ে অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে প্রেরণ করা হয়।


এই বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে চিকিৎসা শেষে থানা হাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
                                                                                                                                                                

সময়ের আলো/জোই

  বিষয়:   ভেড়ামারা  নানা  ছাত্রী  নাতনী  ধর্ষণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: