আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে সেতুতে ধাক্কা, নিতহ ১

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতুর সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় হেল্পার মো. আজাদ মোল্লা (২৭) নিহত এবং চালক মেহেদী (২৮) গুরুতর আহত

2026-05-26T18:06:13+00:00
2026-05-26T18:06:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে সেতুতে ধাক্কা, নিতহ ১
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:০৬ পিএম 
দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান। ছবি : সময়ের আলো
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতুর সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় হেল্পার মো. আজাদ মোল্লা (২৭) নিহত এবং চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ মোল্লার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামে। তার বাবার নাম আয়ুব মোল্লা। আহত চালক মেহেদীর বাড়ি একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামে। তার বাবার নাম আব্বাস মিয়া।

জানা গেছে, মঙ্গলবার সকালে ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান আমতলীর দিকে যাচ্ছিল। পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতুর কাছে পৌঁছালে হঠাৎ পিকআপটির বাম পাশের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়।


দুর্ঘটনায় পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেল্পার গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই আজাদের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করা হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত চালককে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন বলেন, আজাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   আমতলী  পিকআপ ভ্যান  সেতুতে ধাক্কা  নিতহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: