পাবনার চাটমোহরে ঝড়ে ছিঁড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে হাসান নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তার মা সালমা। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাসান উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে এবং আহত সালমা শাহিনের স্ত্রী।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকালে ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এ সময় হাসান তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। সালমা তার ছেলেকে বাঁচাতে গেলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত সালমাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
সময়ের আলো/জোই